১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭তম বিসিএসের প্রিলি আজ, ৩ লাখ ৭৪ হাজারের বেশি আবেদনকারী, মানতে হবে নানা নির্দেশনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষা আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বরে সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে। এরপর গেট বন্ধ হয়ে যাবে। দেরিতে কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

৪৭তম বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে (ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে) নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪৭তম বিসিএসের প্রিলি আজ, ৩ লাখ ৭৪ হাজারের বেশি আবেদনকারী, মানতে হবে নানা নির্দেশনা

আপডেট সময় : ০১:৩৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫