ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদ নির্বাচনে এবার আরবি বিভাগ থেকে সর্বাধিক প্রতিনিধি নির্বাচিত হয়ে এক নজির গড়েছে।
মোট ২৪ জন শিক্ষার্থী তাদের বিজয়ের মাধ্যমে বিভাগটিকে গৌরবময় এক উচ্চতায় নিয়ে গেছেন। কেন্দ্রীয় ছাত্র সংসদে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৬-১৭ সেশনের আরমান হোসেন এবং সদস্য পদে জয়ী হয়েছেন ২০১৮-১৯ সেশনের তাজিনুর রহমান।
হলভিত্তিক নির্বাচনে আরবি বিভাগের শিক্ষার্থীদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। বিজয় একাত্তর হলে জিএস হয়েছেন ২০২০-২১ সেশনের আশিক বিল্লাহ, সাহিত্য সম্পাদক ২০২১-২২ সেশনের ইউসুফ আব্দুল্লাহ, সংস্কৃতি সম্পাদক ২০২১-২২ সেশনের মো. শরীফ আহমেদ এবং পাঠাকক্ষ সম্পাদক ২০২১-২২ সেশনের তারেক রহমান শাকিব।
কবি জসিমউদ্দীন হলে ভিপি হয়েছেন ২০১৮-১৯ সেশনের ওসমান গণী, জিএস ২০১৯-২০ সেশনের হিজবুল্লাহ আল হিজুল, বাহিরাঙ্গণ ক্রীড়া সম্পাদক ২০১৯-২০ সেশনের আরাফাত হোসাইন এবং সদস্য ২০২২-২৩ সেশনের ময়নুল মুরসালিম।
রিপোর্টারের নাম 















