০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার কেনাকাটায় ক্রেতা টানতে পোশাকের দোকানে অফারের ছড়াছড়ি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র নয়দিন বাকি। উৎসবকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বিপণিবিতান ও ফ্যাশন হাউজে চলছে কেনাকাটা। পূজা ঘিরে নানান অফার ও নতুন কালেকশন নিয়ে এসেছে বড় ব্র্যান্ডগুলো।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মিরপুর ১, ২ ও ১২ নম্বরের বিপণিবিতান ঘুরে দেখা গেছে, ক্রেতাদের ভিড় এখনো তুলনামূলক কম। দু-একজন ক্রেতা জামা–জুতা দেখে পছন্দ করছেন, কেউ আবার কিনে নিচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যার পর থেকে বিক্রি বাড়ছে, আজ থেকে কেনাকাটা জমে উঠবে বলে তাদের আশা।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর, চলবে ২ অক্টোবর পর্যন্ত। পূজা ঘিরে নানান অফার ও নতুন কালেকশন নিয়ে এসেছে বড় ব্র্যান্ডগুলো। ক্রেতারাও ব্যস্ত সময় কাটাচ্ছেন কেনাকাটায়।

মিরপুর ১২ নম্বরে আড়ং-এর শোরুমে মেয়ের জন্য জামা কিনতে এসেছিলেন গৃহিণী শেফালি কর্মকার। তিনি বলেন, দুই মেয়ের জামা-জুতা কেনার পর আত্মীয়–স্বজনের জন্য কাপড় কিনবো। এরপর নিজের জন্য দেখবো। দামও মোটামুটি ঠিক আছে।

পূজা উপলক্ষে নতুন জুতা এনেছে বাটা। মিরপুর ১০ নম্বর আউটলেটের বিক্রয়কর্মী সোহাগ জানান, নারী-পুরুষ ও শিশুদের জন্য নানান ধরনের জুতার সমাহার রয়েছে। এছাড়া প্রিমিয়াম কালেকশনও এসেছে, যার দাম শুরু হয়েছে এক হাজার ৪৯৯ টাকা থেকে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূজার কেনাকাটায় ক্রেতা টানতে পোশাকের দোকানে অফারের ছড়াছড়ি

আপডেট সময় : ১০:১৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫